বিশিষ্টজনেরা বলেছেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে স্বাধীন গণমাধ্যমের পথ সংকুচিত হয়ে পড়বে। রাজধানীতে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসের আলোচনায় তারা বলেন, জনস্বার্থ সাংবাদিকতার কারণে কাউকে যাতে নিরাপত্তাহীনতায় ভুগতে না হয় সে বিষয়ে সরকার, গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও সিভিল সোসাইটি- সবাইকেই সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে।





