শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত | চ্যানেল আই অনলাইন

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল ভাষণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। নয়াদিল্লি বলছে, এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের আয়োজন করছে বেসরকারি সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফোরামটির কার্যক্রম বা সেখানে দেওয়া বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না।

Scroll to Top