জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কেবল জনতুষ্টিমূলক সিদ্ধান্ত গ্রহণ করাই সরকারের দায়িত্ব নয়; বরং দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।
সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, তাৎক্ষণিক জনপ্রিয়তার চেয়ে টেকসই নীতি ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার বিষয়টিকেই সরকার গুরুত্ব দিচ্ছে।



