নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আমরা জেনেছি, আজ দিনের শুরুর দিকে গোলাগুলির পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে গেছে।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই চুক্তির রূপরেখা তৈরি করেছেন।
ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতির বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন।
ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, ‘যদি হিজবুল্লাহ আমাদের ওপর হামলা না চালায়, তাহলে আমাদের জন্য এটা যুদ্ধের সময় নয়।’ তবে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে থেকে যাবে বলে জানিয়েছেন তিনি।


