গ্যাস পাইপলাইনের প্রতিস্থাপন কাজের কারণে আগামীকাল দেশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আগামীকাল রোববার রাত ১১টা থেকে পরদিন সোমবার বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বন্ধ থাকা এলাকার মধ্যে রয়েছে, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।
এ ছাড়া, এই সংলগ্ন কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।




