গ্রেটেস্ট শো অন আর্থ- বিশ্বকাপ ফুটবলের আসর শেষ প্রান্তে। দেশের অন্যতম সেরা গণমাধ্যম চ্যানেল আইতে চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। প্রতিদিনই ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে অংশ নিচ্ছেন জনপ্রতিনিধি, খ্যাতনামা সংগীতশিল্পী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে তারা বলেন, এমন আয়োজন বিশ্বকাপের আনন্দকে দ্বিগুণ করেছে।

