বিয়ের পিঁড়িতে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আর বিয়ের সেই বিশেষ মুহূর্ত থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্টটি দেন সাদিক কায়েম। পোস্টে তিনি তাঁর নতুন জীবনের শুভ সূচনার কথা জানান।
সাদিক কায়েম তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আরেকটা নতুন অধ্যায়ে প্রবেশ করলাম।’ পোস্টটির সাথে তিনি একটি ‘হার্ট’ বা ভালোবাসার ইমোজি এবং ‘দোয়া’র ইমোজিও যুক্ত করেছেন।
পোস্টটি দেওয়ার পর থেকেই তাঁর টাইমলাইনে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বইছে। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা তাঁকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন। কমেন্ট বক্সে এক অনুরাগী লিখেছেন, “অভিনন্দন ভাই, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।” আবার কেউ কেউ হাস্যরস করে জানতে চেয়েছেন, “বিয়ের মঞ্চ থেকে কি সরাসরি পোস্ট দিলেন ভাই?”
আরও পড়ুনঃ
এর আগে বুধবার বিকেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আকদ সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় বিয়ের মূল আনুষ্ঠানিকতার মাঝেই তিনি এই পোস্টটি দেন। বর্তমানে তাঁর সেই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।



