বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ | চ্যানেল আই অনলাইন

বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ২জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

শুক্রবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুই জনই ঘটনাস্থলে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) সিলেটের পর্যটন স্পট জাফলং থেকে সিলেটে ফিরছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনা ও দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন তাদের পরিচয় এখনও জানা যায়নি।

GOVT

Shoroter Joba

Scroll to Top