গাজিউর রহমান বলেন, কেউ তাৎক্ষণিকভাবে ফৌজদারি অপরাধের অভিযোগ না করায় মাহবুব আলম ও ওই নারীকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে আন্নি আক্তার মাহবুব, তাঁর পালিত কন্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। প্রাথমিক অনুসন্ধান শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত অভিযোগে আন্নি আক্তার দাবি করেন, গত ১ মে মাহবুব আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে স্বামীর আগের বিয়ের বিষয়ে জানতে পারেন। সংসার টিকিয়ে রাখতে বিষয়টি মেনে নেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, মাহবুব আলমের আগের স্ত্রীর করা অভিযোগ মীমাংসার জন্য বিভিন্ন সময় আন্নি আক্তার মোট ১৭ লাখ টাকা দিয়েছেন। ২৪ আগস্ট মাহবুব আলমের পালিত মেয়ে ও জামাইয়ের মাধ্যমে আন্নির বিরুদ্ধে চুরির মামলা করার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ওই দিন রাতে তাঁকে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে খাওয়ানো হয়। পরে আন্নি আক্তার অসুস্থ হয়ে ২৫ থেকে ৩০ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।