নতুন মা লেভিটকে অভিনন্দন জানিয়ে ‘মিনাবে’ শিশুহত্যার কথা মনে করাল ইরান

নতুন মা লেভিটকে অভিনন্দন জানিয়ে ‘মিনাবে’ শিশুহত্যার কথা মনে করাল ইরান

আর্মেনিয়ায় ইরানের দূতাবাস থেকে লেভিটের ওই এক্স পোস্ট রিটুইট করে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

গতকাল দূতাবাস থেকে ওই পোস্টে বলা হয়, ‘আপনাকে অভিনন্দন। শিশুরা নিষ্পাপ ও ভালোবাসার যোগ্য। মিনাবের স্কুলে আপনার বস যে ১৬৮ শিশুকে হত্যা করেছেন এবং আপনি যেটা সমর্থন করেছিলেন, তারাও শিশুই ছিল। যখন আপনি আপনার শিশুকে চুমু দেবেন, তখন সেই শিশুদের মায়েদের কথা ভাববেন।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ৭৩ ছেলে ও ৪৭ মেয়েশিশু নিহত হয়। তারা সবাই ওই স্কুলের শিক্ষার্থী ছিল।

সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানজুড়ে হামলা চালায় এবং বোমাবর্ষণ করে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, মিনাবের শাজারেহ তায়িবা স্কুলে ওই হামলায় শিক্ষার্থীদের পাশাপাশি ২৬ জন শিক্ষক, ৭ জন অভিভাবক, স্কুলের একটি বাসের চালক ও স্কুলের পাশের ক্লিনিকের একজন ফার্মেসি টেকনিশিয়ানও নিহত হন।

Scroll to Top