দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাত কিলোমিটার যানজট | চ্যানেল আই অনলাইন

দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাত কিলোমিটার যানজট | চ্যানেল আই অনলাইন

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনা ও অতিরক্তি যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ২২ মে ভোররাত থেকে সেতুর পূর্বপ্রান্ত থেকে মহাসড়কের কালিহাতীর সল্লা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার ভোররাতে সেতুর উপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকা মুখী লেনে গাড়ির জটলা সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে সাতটা নাগাদ সেতুর উপরে আরো দুটি দুর্ঘটনা ঘটলে সেগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

 

Scroll to Top