দুর্ঘটনায় আহত শিশুকে নিয়ে সবাই ছুটলেন হাসপাতালে, ঘটনাস্থলে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

দুর্ঘটনায় আহত শিশুকে নিয়ে সবাই ছুটলেন হাসপাতালে, ঘটনাস্থলে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

রাত আটটার দিকে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক প্রথম আলোকে টেলিফোনে বলেছেন, ‘উপজেলার কৈয়ারপুলে একটি খণ্ডিত হাত পড়ে আছে, এমন খবর পেয়ে হাতটি উদ্ধার করে রিহানকে বহনকারী অ্যাম্বুলেন্সে পৌঁছে দিই। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহমেদ তারভীর হাসান প্রথম আলোকে জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতটি ফ্রিজিং করে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে।

Scroll to Top