ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার আনন্দ কাটিয়ে গ্রাম থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণিপেশার কর্মজীবী মানুষ। কোরবানির ঈদ হওয়ায় মাংসের ব্যাগ বস্তাসহ বাস থেকে নামতে দেখা যায়।

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

রোববার (৩১ মে) রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, সায়েদাবাদ বাস টার্মিনাল, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি মোর, শনিরআখড়া, সাইনবোর্ড, ঢাকা-মাওয়া সড়কের দোলাইরপাড়, যাত্রাবাড়ি এলাকায় এমন দৃশ্যের দেখা মেলে। বিভিন্ন মালামালের ব্যাগ বস্তার পাশাপাশি স্ত্রী, সন্তান, বয়স্ক মা-বাবা ছেলে সন্তানদের সাথে দেখা যায়।

চাঁদপুর থেকে ঈদ ফেরত যাত্রী জুবায়ের আহমেদ সৌরভ জানান, সোমবার (১ জুন) অফিস খোলা সেজন্য আজকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। কিন্তু মনটা চেয়েছে আরও যদি কিছুদিন থেকে বাড়ির ও গ্রামের লোকজনদের সাথে থাকতে পারতাম।

প্রেমের টানে টাঙ্গাইলে চীনের স্কুলশিক্ষক

বরিশাল থেকে ঈদ ফেরত যাত্রী রওনক জাহান সুচী বলেন, শ্বশুর বাড়িতে ঈদ শেষে বাসে ঢাকায় ফিরলাম। কোথাও কোন যানজট বা সমস্যা হয়নি। তবে বাস থেকে নামার পর বাসায় যেতে সিএনজি ও অটো রিকসার ভাড়া দুই থেকে তিনগুন গুনতে হচ্ছে।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top