ইরানের তেল খাতে আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে সোমবার ১৮ মে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।
সূত্রটি জানায়, আগের প্রস্তাবগুলোর তুলনায় এবার প্রথমবারের মতো ইরানের তেল নিষেধাজ্ঞা স্থগিত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে ওয়াশিংটন।
তবে এই শিথিলকরণ স্থায়ী নয়, বরং আলোচনার সময়সীমা পর্যন্ত সাময়িকভাবে নিষেধাজ্ঞা কার্যকর না রাখাকেই বোঝানো হয়েছে।
ইরান বরাবরই দাবি করে আসছে, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হতে হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তরের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল রাখার প্রস্তাব দিয়েছে।


