আর এক জয়েই শিরোপার দেখা পাবে বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

আর এক জয়েই শিরোপার দেখা পাবে বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

আর এক ম্যাচে জয় পেলেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপার স্বাদ পাবে বার্সেলোনা। ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার একদম কাছাকাছি চলে এসেছে কাতালান ক্লাবটি। লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১৪ পয়েন্টে এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

শনিবার রাতে ওসাসুনার মাঠে ম্যাচজুড়ে বল নিয়ন্ত্রণে রাখে বার্সা। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। ৮১তম মিনিটে যেয়ে অবশেষে গোলের দেখা মেলে, বার্সাকে লিড এনে দেন রবার্ট লেভান্ডোভস্কি।

৮৬ মিনিটে ফেররান তরেসের গোলে ব্যবধান দিগুণ করে সফরকারীরা। ৮৮ মিনিটে ওসাসুনার ব্যবধান কমান রাউল গার্সিয়া।

৩৪ ম্যাচে ২৯ জয় ১ ড্র ও ৪ হারে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ২৩ জয়ে এবং ৫টি করে হার এবং ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়াল ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ৬৩ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে।

Scroll to Top