আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ দল

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘বিআইআইসিসি-২০২৬’ এর জাতীয় পর্বের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ দল

বাংলাদেশ ইয়াং সাইন্টিস্টস্ অ্যান্ড ইনোভেটরস্ সোসাইটি (বাইসিস) আয়োজিত এ অনুষ্ঠান সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গবেষক ড. মোবারক আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক কর্ণেল (অব.) আশরাফ আল দ্বীন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়–এর সহকারী অধ্যাপক জুবায়ের আহমেদ। এছাড়া প্রযুক্তিবিষয়ক কনটেন্ট নির্মাতা ও নাবাটেক ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাদিমুল হক জুলাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেন।

আগামী ১৯ থেকে ২৩ জুন মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে ‘বিআইআইসিসি-২০২৬’ এর আন্তর্জাতিক পর্ব। মালয়েশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)–এর তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতার সহ-আয়োজক হিসেবে রয়েছে বাইসিস।
জাতীয় পর্বে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ১২টি দল আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত দলগুলো তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল রাউন্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে মেডেল, সনদ ও ইয়েস কার্ড তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ড. মোবারক আহমেদ খানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ড. মোবারক আহমেদ খান বলেন, “গবেষণা ও উদ্ভাবনই একটি জাতিকে এগিয়ে নেয়। আজকের তরুণরাই আগামী দিনের বিজ্ঞান ও প্রযুক্তির নেতৃত্ব দেবে। বাইসিসের এ উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মেধা ও উদ্ভাবনী সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরবে।”

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অতিথিরা আশা প্রকাশ করেন, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে ভবিষ্যতেও বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বাইসিস।
অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল কিডজানা এবং বিজ্ঞানবিষয়ক সাময়িকী

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

আপনার Google নিউজ ফিডে iNews Zoombangla থেকে আরও আপডেট পেতে Google ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পে ট্যাপ করুন।


গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

Scroll to Top