এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একের পর এক আক্রমণেও নির্ধারিত সময়ে ফলাফল আনতে পারেনি আল-আহলি এবং মাচিদা জেলভিয়া। অতিরিক্ত সময়ে গড়ালে ৯ জনের সৌদি ক্লাব আহলি জালের দেখা পায়। ১-০ গোলে জাপানের ক্লাব মাচিদাকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়াসেরার শিরোপা উচিয়ে ধরেছে সর্বোচ্চ চ্যাম্পিয়নের খেতাবধারী ক্লাবটি।
শনিবার রাতে সৌদি আররের কিং আব্দুল্লাহ স্পোর্টিং সিটিতে ম্যাচের দুইঅর্ধেই কোন গোলের দেখা পায়নি আল-আহলি ও মাচিদা জেলভিয়া। সমানতালে আক্রমণ পাল্টা আক্রমণ করে দুদল।
ম্যাচের ৬৮ মিনিটে জাকারিয়া আল হাওসাওয়ি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় আল-আহলি। ৯০ মিনিটে পর যোগ করা সময়ে মোহাম্মদ ইউসুফ লাল কার্ড দেখলে ৯ জনে পরিণত সৌদি ক্লাবটি, শেষপর্যন্ত কোন গোল না হলে অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ।
ম্যাচে অতিরিক্ত ৯৬তম মিনিটে ৯ জনের আল-আহলির ফারাস আল-বারিকানের গোল করলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নরা লিড পায়। সেই লিড ধরে রেখে ম্যাচ শেষ করে আহলি।





