এমবিএর কোথায় কী সুযোগ, খরচ কেমন, দেখুন ২১ বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর

এমবিএর কোথায় কী সুযোগ, খরচ কেমন, দেখুন ২১ বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ ও ব্যবসায় শিক্ষা অনুষদে এমবিএ করার সুযোগ আছে। ব্যবসায় শিক্ষা অনুষদে বিজনেস গ্র্যাজুয়েটরা ১ বছরের এমবিএ করতে পারেন। খরচ পড়বে প্রায় ৭৫ হাজার টাকা। বিস্তারিত পাবেন এখানে

দুই বছর মেয়াদে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। ৪ সেমিস্টারের এই প্রোগ্রামে ২০টি কোর্স করতে খরচ প্রায় ১ লাখ টাকা। বিস্তারিত দেখুন এই লিংকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতেও এমবিএ (ইভিনিং) প্রোগ্রাম আছে। ৬৩ ক্রেডিটের এই কোর্সে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। খরচ প্রায় ১ লাখ ৫১ হাজার টাকা। বিস্তারিত এখানে

দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এমবিএ (এক্সিকিউটিভ) করতে পারবেন। ৪৫ ক্রেডিটের এমবিএ (এক্সিকিউটিভ) প্রোগ্রামে খরচ পড়ে প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা। বিস্তারিত ওয়েবসাইটে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে এমবিএ (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। যেকোনো বিষয়ে সিজিপিএ ২ দশমিক ২৫ হলে ভর্তি হওয়া যায়। প্রায় ১৬ মাস মেয়াদি প্রোগ্রামটি করতে ২ লাখ টাকার মতো খরচ পড়ে। বিস্তারিত দেখুন এখানে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ বিভাগে এমবিএ ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এক্সিকিউটিভ এমবিএ ইন মার্কেটিং, এক্সিকিউটিভ এমবিএ ইন অ্যাকাউন্টিং, এমবিএ ইন এইচআরএম প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। মেয়াদ ১৬ মাস। ক্লাস হয় শুক্র ও শনিবার। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ-জেইউ) উইকেন্ড এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। এই প্রোগ্রামের মোট ক্রেডিট ৬০। ক্লাস হয় শুক্র ও শনিবার। খরচ পড়ে ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা।

বিস্তারিত এই লিংকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছে ইভিনিং এমবিএ প্রোগ্রাম, অর্থাৎ সন্ধ্যায় ক্লাস করার সুযোগ আছে। দেড় বছরের এই প্রোগ্রামে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, সাপ্লাই চেইন, মার্কেটিং, এইচআরএম ছাড়াও ব্যাংকিং ও ইনস্যুরেন্সে মেজর করা যায়। খরচ পড়ে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার টাকা।

বিস্তারিত দেখুন এখানে

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে এমবিএ (রেগুলার) ডিগ্রি নেওয়া যায়। মেয়াদ সাধারণত দুই বছর। তবে বিবিএ ডিগ্রি থাকলে নির্দিষ্টসংখ্যক ক্রেডিট ছাড় পাওয়ার সুযোগ থাকে। খরচ পড়ে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

বিস্তারিত এখানে

ইভিনিং এমবিএ ডিগ্রির জন্য প্রতিদিন সন্ধ্যায় ক্লাস করতে হয়। ২৪ মাসের এই কোর্সের খরচ পড়ে ১ লাখ ৬৫ হাজার টাকা। এক্সিকিউটিভ এমবিএর ক্লাস হয় শুধু শুক্রবার। খরচ প্রায় ১ লাখ ৭৮ হাজার টাকা।

বিস্তারিত এখানে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে এমবিএ (প্রোফেশনাল) ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। ৬৬ ক্রেডিট ঘণ্টার এই কোর্সের মেয়াদ ২ বছর। ৬ সেমিস্টারে প্রোগ্রাম শেষ করতে খরচ পড়ে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। ফিন্যান্স ও ব্যাংকিং, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় মেজর করা যায়।

বিস্তারিত দেখুন এখানে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এবং অ্যাগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের অধীনে বিশেষায়িত এমবিএ করার সুযোগ আছে। এখানে এমবিএ ইন অ্যাগ্রি-বিজনেস প্রোগ্রামটি মূলত কৃষি খাতের ব্যবসায়িক ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা তৈরির জন্য সাজানো।

বিস্তারিত দেখুন এখানে

নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধীনে এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। আবেদন করার জন্য আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। খরচ সাড়ে ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকা।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)

আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগে ফিন্যান্স, মার্কেটিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ব্যবসা ও ব্যাংকিংয়ে মেজরসহ এমবিএ করার সুযোগ আছে। ২০ কোর্সের এই প্রোগ্রামে সব মিলিয়ে খরচ পড়বে ৪ লাখ ১ হাজার টাকা।

বিস্তারিত দেখুন এখানে

এ ছাড়া ১৬ কোর্সের ৪৮ ক্রেডিট ঘণ্টার ইএমবিএ করতে খরচ পড়বে ৩ লাখ ৫৩ হাজার টাকা। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ক্লাস হয়।

বিস্তারিত দেখুন এখানে

ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক বিজনেস স্কুলের এমবিএ প্রোগ্রামটি দক্ষ ও কৌশলগত নেতৃত্ব তৈরির লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। ১৯টি কোর্স ও ১টি ইন্টার্নশিপ করতে সাধারণত প্রায় আড়াই বছর লাগে। তবে একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সর্বোচ্চ ২৪ ক্রেডিট পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। সন্ধ্যায় ও সপ্তাহান্তে ক্লাস করার সুযোগ আছে। এমবিএ প্রোগ্রামে পড়তে খরচ হতে পারে ৪ লাখ ৮২ হাজার টাকা।

বিস্তারিত পাবেন এখানে

ইএমবিএ প্রোগ্রামটি পেশাদারদের কথা মাথায় রেখে সাজানো। ক্লাস হয় শুক্র ও শনিবার। প্রতি ক্রেডিট ৭ হাজার ২০০ টাকা। অন্যান্য ফি মিলিয়ে ইএমবিএ করতে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা খরচ হতে পারে।

বিস্তারিত দেখুন এখানে

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)

ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামটি এসিবিএসপির (অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামস) স্বীকৃতিপ্রাপ্ত। অ্যাকাউন্টিং, ফিন্যান্স ও ফিনটেক, বিজনেস অ্যাথলেটিকসে মেজর করা যায়। নিয়মিত এমবিএ প্রোগ্রামটি মোট ৬০ ক্রেডিটের। অন্যদিকে অভিজ্ঞ পেশাদারদের জন্য আছে ইএমবিএ প্রোগ্রাম, যা ৪৫ ক্রেডিটের। বর্তমানে প্রতি ক্রেডিট ফি সাড়ে ৬ হাজার টাকা। অর্থাৎ প্রোগ্রামভেদে খরচ হতে পারে ২ লাখ ৪০ হাজার থেকে সাড়ে ৪ লাখ টাকা।

বিস্তারিত দেখুন এই লিংকে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে রেগুলার এমবিএ (৬০ ক্রেডিট) ও ইএমবিএ (৪২ ক্রেডিট)—দুটিই চালু আছে। বিবিএ গ্র্যাজুয়েটরা রেজাল্ট অনুযায়ী কিছু ক্রেডিট ছাড় পান। ফিন্যান্স, মার্কেটিং, এইচআরএম ছাড়াও এখানে এমআইএসে মেজর করা যায়। এমবিএ করতে ৩ লাখ ৯২ হাজার ও ইএমবিএ করতে ২ লাখ ৮৪ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।

বিস্তারিত দেখুন এই লিংকে

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)

আইইউবিএটির এমবিএ প্রোগ্রামটি মূলত ৬০ ক্রেডিটের। এখানে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে মেজর আছে। প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যেন শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ব্যবসায়িক কৌশল শিখতে পারে। ৬০ ক্রেডিটের জন্য খরচ প্রায় ১ লাখ ৩৮ হাজার থেকে ১ লাখ ৭৩ হাজার টাকা।

বিস্তারিত দেখুন এখানে

বিশ্বজুড়ে চাকরির বাজারে যাঁরা ভালো বেতন পাচ্ছেন, তাঁদের বড় অংশেরই এমবিএ ডিগ্রি আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা ‘আউটকাম বেজড এডুকেশনের’ ওপর গুরুত্ব দিই। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এমওইউ আছে। ফলে বিভিন্ন ইন্ডাস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তা, যাঁরা অত্যন্ত পেশাদার, তাঁদের আমরা শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে ‘টিম টিচিং’ কার্যক্রম।

অধ্যাপক বেহযাদ নূর, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

১ বছর মেয়াদি (৩৬ ক্রেডিট) এমবিএ কোর্সের খরচ প্রায় ১ লাখ টাকা। ২ বছর মেয়াদি (৬৮ ক্রেডিট) কোর্সের খরচ পড়বে ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। এ ছাড়াও বিশেষায়িত এমবিএ ইন প্রোডাক্ট অ্যান্ড ফ্যাশন মার্চেন্ডাইজিং পড়ার সুযোগ আছে। ১ বছরের কোর্সে খরচ পড়বে ১ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা। ২ বছরে ২ লাখ ৫৯ হাজার ১৬৫ টাকা। সৃজনশীল ও ইন্ডাস্ট্রি-নির্ভর কারিকুলামের মাধ্যমে এখানে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয় ঘটানো হয়। বিস্তারিত ওয়েবসাইটে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)

বিইউবিটিতে এমবিএ প্রোগ্রামের মেয়াদ ২ বছর, মোট ক্রেডিট ৬৬ ঘণ্টা। রেগুলার এমবিএ ৬৬ ক্রেডিটের হলেও বিবিএ ডিগ্রিধারীদের জন্য ক্রেডিট ছাড়ের সুবিধা আছে। অন্যদিকে ইএমবিএ প্রোগ্রামটি ১৬ মাসের, মোট ক্রেডিট ৪৫ ঘণ্টা। এটি মূলত চাকরিজীবীদের জন্য সাজানো, ক্লাস হয় শুধু শুক্র ও শনিবার। এমবিএ করতে খরচ পড়বে ২ লাখ ১৩ হাজার টাকা। ইএমবিএর খরচ প্রায় দেড় লাখ টাকা।

বিস্তারিত দেখুন এখানে

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রেগুলার এমবিএ প্রোগ্রামটি মোট ২০টি কোর্সের সমন্বয়ে সাজানো। ফিন্যান্স, মার্কেটিং, এইচআরএম এবং অপারেশনস ম্যানেজমেন্টে মেজর করার সুযোগ আছে। ৬০ ক্রেডিটের এমবিএ প্রোগ্রামের আনুমানিক খরচ ৩ লাখ ১৬ হাজার টাকা। ইএমবিএর ক্রেডিট ৪২। ৪ সেমিস্টারের প্রোগ্রাম। খরচ পড়বে ২ লাখ ৪৬ হাজার টাকা।

বিস্তারিত পাবেন এখানে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে রেগুলার এমবিএ (৬০ ক্রেডিট) ও এক্সিকিউটিভ এমবিএ (৪৫ ক্রেডিট) প্রোগ্রাম চালু রয়েছে। বিবিএ পড়া শিক্ষার্থীদের জন্য ৩৬ ক্রেডিটের এমবিএ করতে খরচ পড়বে প্রায় ৯৭ হাজার টাকা। সন্ধ্যায় ও ছুটির দিনে ক্লাস করার সুযোগ আছে। এ ছাড়া ৬০ ক্রেডিটের এমবিএ করতে ওয়েবারের পর টিউশন ফি পড়বে ১ লাখ ৪২ হাজার টাকা। এক্সিকিউটিভ এমবিএ করা যাবে ১ লাখ ২০ হাজার টাকায়। বিস্তারিত দেখুন এখানে

যদি বিবিএ গ্র্যাজুয়েট হন, আমি মনে করি আগেভাগেই এমবিএ ডিগ্রিটা নিয়ে ফেলা ভালো। পরে কাজের চাপ, পারিবারিক চাপে আর করা হয়ে ওঠে না। আর যাঁরা এরই মধ্যে চাকরি করছেন, মোটামুটি ৩ বছরের অভিজ্ঞতা আছে, তাঁরা এক্সিকিউটিভ এমবিএ করতে পারেন। মেজর বেছে নিতে হবে ভেবেচিন্তে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন ফিন্যান্স, এইচআরএম থেকে শুরু করে অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়েও মেজর করা যায়।

অধ্যাপক আবুল কালাম, ডিন, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস মূলত পেশাদারদের দক্ষতা বাড়াতে এমবিএ কার্যক্রম পরিচালনা করে। এমবিএ (রেগুলার) প্রোগ্রামটি ৬০ ক্রেডিটের, তবে বিজনেস ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা ৩৬ ক্রেডিট পর্যন্ত ওয়েভার পেতে পারেন। এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামটি ৪৫ ক্রেডিটের। অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং এবং এইচআরএমের মতো বিষয়ে এখানে বিশেষায়িত দক্ষতা অর্জন করা যায়। এমবিএ প্রোগ্রামের খরচ ১ লাখ ৮০ হাজার টাকা। এমবিএর খরচ পড়ে ১ লাখ ৫১ হাজার টাকা।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

সমুদ্র অর্থনীতি এবং শিপিং সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এখানে এমবিএ ইন মেরিটাইম বিজনেস চালু আছে। এই প্রোগ্রামটি মূলত ৩টি সেমিস্টারে সাজানো। পোর্ট ম্যানেজমেন্ট, লজিস্টিকস ও মেরিটাইম কমার্সের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খরচ ২ লাখ ৫০ হাজার টাকার মধ্যে।

বিস্তারিত এই লিংকে

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে। তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের নেতৃত্ব তৈরিতে সাজানো এই কোর্সটি মোট ৬৬ ক্রেডিটের। টিউশন ফি প্রায় ৩ লাখ ৫ হাজার টাকা। পেশাজীবদের সুবিধার্থে সন্ধ্যায় ও সাপ্তাহিক ছুটির দিনে ক্লাসের ব্যবস্থা আছে।

Scroll to Top