৩ দিন নিখোঁজ থাকার পর ফ্ল্যাটে মিলল নারী চিকিৎসকের মরদেহ! – DesheBideshe

৩ দিন নিখোঁজ থাকার পর ফ্ল্যাটে মিলল নারী চিকিৎসকের মরদেহ! – DesheBideshe


৩ দিন নিখোঁজ থাকার পর ফ্ল্যাটে মিলল নারী চিকিৎসকের মরদেহ! – DesheBideshe

ঢাকা, ২৬ জুন – রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ভবনটির ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিন দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ভাড়া বাসায় তার নিথর দেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই একরামুল হক গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত তিন দিন ধরে ফারা ফোরদৌসের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোনে চেষ্টা করেও সাড়া না পেয়ে শুক্রবার বিকেলে তারা ঢাকায় এসে ফ্ল্যাটে পৌঁছান। সেখানে মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

নিহত ফারা ফোরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আব্দুর রশিদের মেয়ে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে উচ্চতর ডিগ্রির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

এনএন/ ২৬ জুন ২০২৬



Scroll to Top