জার্মানি বধের পুরস্কার পেলো ইকুয়েডরে জনগণ| বিশ্বকাপের মঞ্চে চারবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর উপহার হিসেবে দেশটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে| স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিল হওয়া নিয়ে ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন-সিবিএফ| নিলামে উঠতে যাচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার ’হ্যান্ড অফ গড’ খ্যাত গোলের বলটি আর রাউন্ড অফ থার্টি টুতে মাঠে নামার আগে ব্রাজিলকে হারানোর স্মৃতি রোমন্থন করলেন জাপানের কোচ|


