হিজলায় ১০টি মাছঘাট লুটের মামলা, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ৬ সাংবাদিক আসামি

হিজলায় ১০টি মাছঘাট লুটের মামলা, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ৬ সাংবাদিক আসামি

বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১০টি মাছঘাট লুট করার অভিযোগে মামলা হয়েছে। হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল গাফফার তালুকদার বাদী হয়ে আজ বুধবার দুপুরে থানায় এ মামলা করেন।
মামলায় হিজলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হিজলা-গৌরব্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় মোট আসামি ১০০ জন। মামলায় স্থানীয় ছয়জন সাংবাদিককেও আসামি করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে নজরুল ইসলাম ও বড় জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ভেলা ব্যাপারীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাদী মামলার অভিযোগে উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে গত ২৮ জুলাই মেঘনা তীরের জানপুর, চরকিল্লা, খালিসপুর, কেউরিয়া, সাওয়া-সৈয়দপুর, পূর্বমান্দা এলাকার তাঁর (আবদুল গাফফার) ১০টি মাছঘাট ও আড়তে হামলা চালানো হয়। এ সময় হামলাকারী ব্যক্তিরা কুপিয়ে-পিটিয়ে বেশ কয়েকজনকে আহত করেন। পরে এসব আড়ত ও ঘাট থেকে অর্ধকোটি টাকা, সাতটি মাছ ধরা ট্রলার, কয়েকটি জেনারেটরসহ অন্য মালামাল লুট করে নিয়ে যান।

Scroll to Top