হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের | চ্যানেল আই অনলাইন

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ অভিষেকটা দারুণভাবে রাঙিয়েছেন আর্লিং হালান্ড। জোড়া গোল করে ইরাকের বিপক্ষে বড় জয়ে রেখেছেন ভূমিকা। ৪-১ গোলে জিতে আসরে দারুণ শুরু পেয়েছে নরওয়ে।

বোস্টন স্টেডিয়ামে হালান্ডের পাশাপাশি নরওয়ের হয়ে গোল করেন লিও অস্টিগার্ড। এছাড়া ইরাকের আয়মান হোসেন গোল করেন দুটি একটি নিজেদের জালে এবং একটি নরওয়ের জালে।

ম্যাচের ২৯ মিনিটে নরওয়েকে লিড এনে দেন হালান্ড। ৩৯ মিনিটে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসেইন। ৪ মিনিট পর ফের নরওয়েকে লিড এনে দেন হালান্ড। ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর নেমে একছত্র আধিপত্য দেখায় নরওয়ে। ৭৬ মিনিটে লিও অস্টিগার্ড তৃতীয় গোলটি করেন। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আয়মান হুসেইন নিজেদের জালে বল জড়ান। পরে ৪-১ ব্যবধানে জয় নিয়ে আসর শুরু করে নরওয়ে।

Scroll to Top