হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি সংক্রমণে দ্রুত দুর্বল হচ্ছে শিশু | চ্যানেল আই অনলাইন
হামের প্রাদুর্ভাব কমছে না, থামছে না শিশুমৃত্যু। একাধিক রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি হামের সংক্রমণ হওয়ায় দ্রুত দুর্বল হয়ে পড়ছে শিশুর শরীর। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম শুরুর একমাস পরও মৃত্যু বন্ধ না হওয়া আশঙ্কার বিষয়।