গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে সবশেষ আরও ৩ শিশু মারা গেছে। আর নিশ্চিত হামে মারা গেছে আরও ১ শিশু।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর এ ঘটনা ঘটেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৪ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯১ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০৫।



