শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন







শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

















টাঙ্গাইলের গোপালপুরে শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট যমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকালে স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এর আগে গতকাল বুধবার (৩ জুন) উপজেলার ঝাওয়াইলের ভেঙ্গুলা বাজার এলাকার শ্মশানঘাট থেকে এই দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, ভেঙ্গুলা বাজারের শ্মশানঘাটের পাশের নদীতে সদ্যভূমিষ্ট নবজাতক দুটিকে ভাসতে দেখে স্থানীরা তুলে শ্মশানঘাটে রাখে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করে। তবে কিভাবে মরদেহ দুটি এখানে এলো তা জানা যায়নি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আজ নবজাতক দুটি স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নবজাতকদের পরিচয় ও মূল ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।

Scroll to Top