হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করল প্রশাসন – DesheBideshe

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করল প্রশাসন – DesheBideshe


হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করল প্রশাসন – DesheBideshe

হবিগঞ্জ, ৩০ জুলাই – হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ২৯ জুলাই জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার এক আদেশের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এই নির্দেশ প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আদেশে আরও জানানো হয়েছে, জনশান্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় জনস্বার্থে পূর্বে জারিকৃত ১৪৪ ধারার আদেশটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পৌর এলাকায় সাধারণ জনগণের চলাচলের ওপর আর কোনো বিধি নিষেধ থাকছে না।

এস এম/ ৩০ জুলাই ২০২৬



Scroll to Top