স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন | চ্যানেল আই অনলাইন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন | চ্যানেল আই অনলাইন

সাতক্ষীরার জন্মান্ধ শারমীন আকতারকে বিশেষ ব্যবস্থায় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-এ জুনিয়র অফিসার পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী শারমীনের হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামী ২ আগস্ট তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।

শারমীন আকতার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন।

চাকরি পাওয়ার পর শারমীন প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং এ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সুযোগ তার কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে।

Scroll to Top