বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন দুর্বার রাজশাহীর সাব্বির হোসেন। ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ শফিউল ইসলামের সাথে ধাক্কা লেগে আঘাত পান সাব্বির। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
১৪তম ওভারের পঞ্চম বলে সোহাগ গাজীর ডেলিভারি লংঅনে উড়িয়ে মারেন উসমান খান। ফাইন লেগ ও বেকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল থেকে দৌঁড়ে আসেন দুই ফিল্ডার শফিউল ও সাব্বির। বল তালুবন্দি করতে না পারলেও সংঘর্ষ হয় দুজনের মধ্যে। একটু নিচু হয়েছিলেন সাব্বির। তাতে মাথায় আঘাত পান তিনি।

গুরুতর আঘাত পেয়ে মাঠেই সেখানেই শুয়ে পড়েন সাব্বির। ফিজিও ও মেডিকেল দ্রুতই মাঠে প্রবেশ করেন। তবে শোয়া থেকে উঠতে পারছিলেন না সাব্বির। পরে স্ট্রেচার করে বাউন্ডারির বাইরে নেয়া হয় তাকে। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল টিমের সাথে হেটে ডাগআউটে যান।
