সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগুনে প্রাণ হারানোদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। দু’জনের বাড়ি নাটোর আর একজনের রাজশাহীতে। বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Scroll to Top