সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ১৫ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের কাছে প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির মূল্য প্রায় ১৯৬ কোটি ডলার। এই চুক্তির মাধ্যমে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অ-ন্যাটো মিত্র দেশ। দেশটির নিরাপত্তা জোরদারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে এই অস্ত্র বিক্রি ভূমিকা রাখবে।

Scroll to Top