সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর | চ্যানেল আই অনলাইন

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর | চ্যানেল আই অনলাইন

বাংলা গানের ইতিহাসে কালজয়ী এক সুরস্রষ্ঠার নাম আলাউদ্দিন আলী। তার সুর, কথা কিংবা সংগীত পরিচালনায় অসংখ্য গান মানুষের মনে ও মননে।

বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে আলাউদ্দিন আলী এমন শক্তিমান একটি নাম, গেল কয়েক দশকের যে কোনো জনপ্রিয় গানের সুরকারের নাম বলতে বললে চোখ বুজে বলে দেয়া যায় যে, জনপ্রিয় গানটি তার সুর করা! সুরের জগতে এমন ব্যাপকতার জায়গায় নিজেকে নিয়ে গিয়েছিলেন তিনি!

২০২০ সালের ৯ আগস্ট প্রয়াত হন এই কিংবদন্তী। ক্যানসারের সাথে যুদ্ধ করে আবার সেরেও উঠছিলেন। প্রত্যয়ী ছিলেন, পুরোপুরি সুস্থ হয়ে আবার সুরের জগতে ফিরবেন। এমনকি শেষ কয়েক মাস করোনায় ঘরে শুয়ে শুয়েই কিছু গান তৈরীর পরিকল্পনা করছিলেন। কিন্তু দৃষ্টির সীমা ছাড়িয়ে তিনি পাড়ি দেন অজানা ভুবনে!

সংগীতে বর্ণাঢ্য জীবন ছিলো তার। বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে চলচ্চিত্রে গানের সুরকার হিসেবে কিংবদন্তী বলা হতো তাকে। কালজয়ী অসংখ্য বাংলা গানের সুরস্রষ্ঠা তিনি। কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, ও আমার বাংলা মা তোর, আছেন আমার মোক্তার/আছেন আমার ব্যারিস্টার, এমনও তো প্রেম হয়, যেটুকু সময় তুমি থাকো কাছে, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই -এর মত তুমুল হিট গান তার সুরে বিখ্যাত হয়েছে।

সুরসম্রাটকে হারানোর ছয় বছর রবিবার (৯ আগস্ট)। আলাউদ্দিন আলী না থাকলেও এই দিনে তাকে স্মরণ করছেন সংগীত অঙ্গনসহ সাধারণ শ্রোতাদর্শক।

Scroll to Top