আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত ১ হাজার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা।
গতকাল সোমবার দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, বেশ কয়েক দিন তুমুল বর্ষণের পর গত ৩১ আগস্ট ওই ভূমিধস হয়।

