সিএমএম আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

সিএমএম আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের আইনজীবীরা।

মঙ্গলবার ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় তারা এ মিছিল করেন।

GOVT

ফারুক খানের রিমান্ড শুনানি শুরু হলেই মিছিল বের করেন ৫০ থেকে ৬০ জন আইনজীবী। শুনানি শেষে ফারুক খানকে আদালতের হাজতখানায় নেওয়া পর্যন্ত তারা মিছিল করতে থাকেন। এরপর আব্দুর রাজ্জাকের শুনানির সময়ও মিছিল করেন তারা। এ সময় মিছিলে থেকে নানা স্লোগান দেন আইনজীবীরা।

মিছিল থেকে আইনজীবী এবং জনতাকে এক হওয়ার আহ্বানও জানানো হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

Scroll to Top