ধানমন্ডি আইডিয়াল কলেজে পাসের হার ৮৭.১৪% | চ্যানেল আই অনলাইন

ধানমন্ডি আইডিয়াল কলেজে পাসের হার ৮৭.১৪% | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, কলেজটির মোট ২৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২২১৬ জন যা শতকরা হিসাবে ৮৭ দশমিক ১৪ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৩৪১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন। জিপিএ-৫ প্রাপ্ত সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রাতিষ্ঠানিক ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

GOVT

জানা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে ব্যবসায় শিক্ষা, মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৫৪ জন পরীক্ষা দিয়ে ৫৪৮ জন পাস করেছেন। ফেল করেছেন ১০৬ জন।

এছাড়া, মানবিক বিভাগ থেকে ৪৫৩ জন পরীক্ষা দিয়ে ৩৬২ জন পাস করেছে। ফেল করেছেন ৯১ জন। বিজ্ঞান বিভাগ থেকে ১৪৫০ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৩০৬ জন। ফেল করেছেন ১৪৪ জন।

এ ছাড়া ২৫৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ২১১২ জন ছেলে এবং ৪৩১ জন মেয়ে। এদের মধ্যে ২২১৬ জন পাস করেছে (ছেলে ১৮৪০ জন, মেয়ে ৩৭৬ জন)।

Scroll to Top