‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’ | চ্যানেল আই অনলাইন

ডারউইনে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে ৯ উইকেটের জয়। সপ্তাহ আগেও যা কল্পনায়ও ছিল না। স্টার্ক-কামিন্স, হেড-স্মিথদের শক্তিশালী দলের বিপক্ষে টাইগারদের লড়াই ‘একপাক্ষিক’ হতে পারে, শঙ্কা করেছিলেন অনেক অজি সাবেক। উল্টো ১১ সেশন দাপট দেখিয়ে ডারউইনে লাল-সবুজের বিজয় কেতন উড়িয়েছেন নাজমুল হোসেন শান্তরা।

অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল। সেখানে ম্যাচের আগের মন্তব্য ও মাঠের বাইরের অন্যসব বিষয় নিয়ে বিসিবি সভাপতি জানান, এগুলো নিয়ে খেলোয়াড়রা মাথা ঘামান না।

‘আমার কাছে মনে হয় যারা খেলে, ওরা এসব নিয়ে অতবেশি মনোযোগ দেয় না। সমালোচনা হবে, এটা যেকোনো জায়গায় কথাবার্তা হয়। আমার কাছে মনে হয়, এই জয়টা শুধু জয় না, বিশ্বের কাছে একটা বার্তা। বোর্ড হিসেবে আমরা গর্বিত।’

Scroll to Top