সময় বলে দিবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না: সিইসি | চ্যানেল আই অনলাইন

সময় বলে দিবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না: সিইসি | চ্যানেল আই অনলাইন

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না তা সময় বলে দিবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

আজ শনিবার ১১ জানুয়ারি সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। সেজন্য কাজ করছে নির্বাচন কমিশন।

সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনভাবেই সম্ভব না।

GOVT

আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। এটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন।

Shoroter Joba

Scroll to Top