শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের অনুরোধ – DesheBideshe

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের অনুরোধ – DesheBideshe


শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের অনুরোধ – DesheBideshe

ঢাকা, ১১ জুলাই – সাজাপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো ধরনের বক্তব্য বা বিবৃতি প্রচারের ওপর আরোপিত আইনি নিষেধাজ্ঞা মেনে চলতে দেশের সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীর মাধ্যমে এই আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে যে ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন।

দেশের বিদ্যমান আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক আসামির সাক্ষাৎকার অডিও ভিডিও ভাষণ কিংবা বিবৃতি প্রচার করা দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচারিক নির্দেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে টেলিভিশন বেতার সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার কোনো বক্তব্য সরাসরি বা ধারণকৃত অবস্থায় প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে যে দেশের সব গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা পালনে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

এনএন/ ১১ জুলাই ২০২৬



Scroll to Top