শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের গেম চেঞ্জার মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর পৃথিবীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। শিশুদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্কুল পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে জোর দিচ্ছে সরকার। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন বাংলাদেশকে গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার কথা বলেন। পাশাপাশি প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Scroll to Top