
নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের নেতা শেখ ইব্রাহিম জাকজাকি বলেছেন, ইমাম খামেনেয়ীর শাহাদাত ও তার পবিত্র রক্ত একদিন ক্যান্সারসদৃশ জায়ানবাদী শাসকগোষ্ঠীর পতনের কারণ হবে।
নাইজেরিয়ার নেতা শেখ ইব্রাহিম জাকজাকি ‘ইন্না মা’আল সাবরি নাসরান’ (হৃদয়ের যে রক্ত হলো চুণি রত্ন) বইটির হাউসা ভাষার অনুবাদ উন্মোচন অনুষ্ঠানে পাঠানো এক বাণীতে বলেছেন, শহীদ ইমাম খামেনি এবং তার পবিত্র রক্ত ক্যান্সারসদৃশ ইহুদিবাদী শাসনগোষ্ঠীকে গ্রাস করবে।’
ইরান সরকারের মুখপাত্র ড. ফাতেমা মোহাজেরানির উপস্থিতিতে সোমবার বইটির হাউসা অনুবাদের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বইটির জার্মান ও কাজাখ অনুবাদেরও মোড়ক উন্মোচন করা হয়।
এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল নাইজেরিয়ার নেতা শেখ ইব্রাহিম জাকজাকির একটি ভিডিও বার্তা। তিনি তার বার্তায় ইমাম খামেনির পারিবারিক পটভূমি ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং তাকে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (রহ.) একজন যোগ্য উত্তরসূরি হিসেবে বর্ণনা করেন।
শেখ জাকজাকি উল্লেখ করেন, এই শহীদ নেতা চার দশকেরও বেশি সময় ধরে শারীরিক আঘাত বহন করা সত্ত্বেও অত্যন্ত দৃঢ় সংকল্প এবং যুবসুলভ প্রাণোচ্ছ্বলতা নিয়ে বিপ্লবের পথে ও ইসলামী উম্মাহর প্রতিরক্ষায় নিয়োজিত ছিলেন।
বার্তার অন্য অংশে শেখ জাকজাকি ইমাম খামেনেয়ীকে জ্ঞান, সাহসিকতা, চিন্তা ও নেতৃত্বের ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন এবং জোর দিয়ে বলেন যে, এই শহীদের অনুসারীরা তাঁর পথ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করছেন।
নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা তার বক্তব্যের শেষে ইমাম সাইয়্যেদ মুজতাবা খামেনির নেতৃত্বে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সত্যের ধারার এক উজ্জ্বল ভবিষ্যতের কথা উল্লেখ করে বলেন, ইসলামী বিপ্লবের নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনি বিশ্ব সাম্রাজ্যবাদের পতন এবং ইসলামী বিপ্লবের একক ও সর্বোচ্চ শক্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই পথ অব্যাহত রাখবেন।
সূত্র:পার্সটুডে




