লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত | চ্যানেল আই অনলাইন

লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত | চ্যানেল আই অনলাইন

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুই ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। বেপরোয়া গতির ফলে অ্যাম্বুলেন্সটি সড়কের বিপরীত সাইডে গিয়ে গুটুদিয়াগামী দুইটি যাত্রীবাহি ভ্যানে ধাক্কা দেয়। এসময় ৬ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালিপদ মন্ডল নামের একজনকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে ইলিয়াস সরদার নামে আরও একজন মারা যায়।

নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে।

আহতরা হলেন- ভ্যানচালক সবুজ মন্ডল, সাহিদ গাজী, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম।

Scroll to Top