রোজা রাখার কারণে পানিশূন্যতা, হাসপাতাল ছাড়লেন এ আর রাহমান

রোজা রাখার কারণে পানিশূন্যতা, হাসপাতাল ছাড়লেন এ আর রাহমান

চরকিতে ওয়েব ফিল্ম ‘আমলনামা’ মুক্তির পর শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকেই বলছেন, ২০১৮ সালে র‍্যাবের ক্রসফায়ারে নিহত টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। 

বিষয়টি দৃষ্টি এড়ায়নি একরামুলের পরিবারেরও। এ নিয়ে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন একরামুলের স্ত্রী আয়েশা বেগম। ‘আমলনামা’র সূত্র ধরে রায়হান রাফীর বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি।

আয়েশা বেগম আজ (১৬ মার্চ) সকালে ফেসবুকে তার স্বামী একরামুল হকের বিষয়টি তুলে ধরে বলেন, ‘পরিচালক রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোন প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন।’

ওয়েব ফিল্ম ‘আমলনামা’র দৃশ্যে কামরুজ্জামান কামু ও তমা মির্জা



তিনি রায়হান রাফীর উদ্দেশে আরও বলেন, ‘রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলবো এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’

পোস্টে তিনি আরও বলেন, ‘প্রথম আলো (সংবাদপত্র) এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনোরকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না। সে মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনা একরামুল হকের ঘটনার সাথে কোন মিল নেই, এই কথাটি সবার সামনে বলার জন্য।’

ওয়েব ফিল্ম ‘আমলনামা’র দৃশ্যে গাজী রাকায়েত



এদিকে, আয়েশা বেগমের পোস্টটি নজর এড়ায়নি রায়হান রাফীরও। নির্মাতা তার বক্তব্য তুলে ধরে একটু আগেই এক ফেসবুক পোস্টে বলেন, ‘‘আমলনামা’ কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি ‘আমলনামা’ অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।’’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়ায় মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ক্রসফায়ারে নিহত হন তিন বারের কাউন্সিলর, আওয়ামী লীগের সদস্য ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল। ওই বছরের ৩১ মে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে আয়েশা এ হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথায় হত্যা উল্লেখ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

ওয়েব ফিল্ম ‘আমলনামা’র পোস্টারে সারিকা, জাহিদ হাসান, কামরুজ্জামান কামু ও তমা মির্জা



ক্রসফায়ারের সময় তার সেলফোনে রেকর্ডকৃত কথোপকথনের অডিও ক্লিপ তিনি সাংবাদিকদের দিয়েছিলেন। একটি রেকর্ডে, বন্দুকের ট্রিগার টানার শব্দ শোনা যায়। তারপর গুলির শব্দ। এরপর একজন মানুষের গোঙানির আওয়াজ। র‍্যাবের ক্রসফায়ারে টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনাটি ২০১৮ সালে ব্যাপক আলোচনায় ছিল।

Scroll to Top