রাস্তা পারাপারের সময় বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু – DesheBideshe

রাস্তা পারাপারের সময় বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু – DesheBideshe

রাস্তা পারাপারের সময় বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু – DesheBideshe

চাঁদপুর, ০৭ জানুয়ারি – চাঁদপুর সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় রাহেলা আক্তার শান্তা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তা উপজেলার বড় শাহতলী এলাকার শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি আইদি পরিবহনের বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬



Scroll to Top