রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন, একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সেই ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এ কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।




