রমজানের আগে নাগরিকত্ব আইন চালু একধরনের প্ররোচনা: মমতা

রমজানের আগে নাগরিকত্ব আইন চালু একধরনের প্ররোচনা: মমতা

আজ সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন চার বছর ফেলে রাখার পরে এই সময় সিএ বাস্তবায়িত হতে চলেছে, তা আমরা বুঝতে পারি। সামনেই রমজান মাস শুরু হতে চলেছে, তারপরই আসছে দোল, তারপর রামনবমী। এই সময় এটা চালু করা হচ্ছে। কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি চাই না, রাজ্যে কোনো ঝামেলা হোক।’

এই আইনকে ঘিরে পশ্চিমবঙ্গেও বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, এই আইনের জেরে পশ্চিমবঙ্গের মানুষকে কোনো সমস্যায় পড়তে হবে না।

Scroll to Top