মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তিন চাকার যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি মহাসড়কের ডান পাশে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। তাঁদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রাখা হয়েছে। আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রমজান আলীর ভাই একরামুল হক বলেন, তাঁর ছোট ভাই রমজান আলী পানি সরবরাহকারী একটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রংপুরে বিক্রয় প্রতিনিধিদের একটি সভায় যোগ দিতে আজ সকাল ছয়টায় তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে তাঁরা এ দুর্ঘটনার খবর পান।



