যেভাবে এক সাইবার হামলায় কেঁপে উঠেছিল ব্রিটিশ অর্থনীতি

যেভাবে এক সাইবার হামলায় কেঁপে উঠেছিল ব্রিটিশ অর্থনীতি

তদন্তকারীরা এখনো খতিয়ে দেখছেন, হামলাকারীরা সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন থেকে পাওয়া নির্দেশে কাজ করেছিল, নাকি রুশ সরকারের নীরব সমর্থন পেয়েছিল।

২০২৫ সালের আগস্টের ৩১ আগস্ট সাইবার হামলাটি হয়। এরপর ওই বছরের অক্টোবরে দ্য টেলিগ্রাফ জানায়, রাশিয়ার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

রুশ হ্যাকারদের হামলা নতুন কিছু নয়। তবে জাগুয়ার ল্যান্ড রোভারের ওপর হামলা চালানোর ঘটনা এবং এতে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ, এটি শুধু মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে চালানো হামলা নয়; বরং একটি সার্বভৌম রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিতে আঘাতের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। বহুদিন ধরেই আশঙ্কা ছিল, কোনো বৈরী রাষ্ট্র দূর থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা বড় শিল্পপ্রতিষ্ঠান অচল করে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এই হামলার প্রভাব ছিল ব্যাপক। হামলাটির জেরে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ব্রিটেনের উৎপাদন খাতের প্রবৃদ্ধি কমে যায়। এতে দেশটির অর্থনীতিতে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন বা ২৫০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। অন্যদিকে জাগুয়ার ল্যান্ড রোভারের ২০২৬ অর্থবছরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৩৫ কোটি ডলার।

ঘটনাটির প্রতীকী গুরুত্বও ছিল অনেক। রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা জাগুয়ারের গাড়ি ব্যবহার করেন। আর ব্রিটিশ সেনাবাহিনীও কয়েক দশক ধরে ল্যান্ড রোভার বহরের ওপর নির্ভরশীল।

Scroll to Top