
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ইরানকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুতিন বলেন, চলমান পরিস্থিতি মোকাবিলা এবং যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া।
পুতিনের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে চলমান যুদ্ধ বন্ধে ইরান বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে।
বৈঠক শেষে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে আসবে না তেহরান। আলোচনা অব্যাহত রাখার বিষয়ে ইরানের অবস্থানও তুলে ধরেন তিনি।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিবার আলোচনার সময়ই ইরানের ওপর নতুন করে হামলা চালানো হয়। তা সত্ত্বেও আলোচনার পথ বন্ধ করতে চায় না ইরান।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

