এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আফ্রিকান কাপ অব নেশনসে চতুর্থ গোলের দেখা পেয়েছেন মোহাম্মেদ সালাহ। কোয়ার্টারে মিশরও পেয়েছে দারুণ জয়। গতআসরের চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। বুধবার সেরা চারে সালাহদের প্রতিপক্ষ লিভারপুলের সাবেক সতীর্থ সাদিও মানের সেনেগাল।
মরক্কোর স্টেড আদরার স্টেডিয়ামে আইভরি কোস্টের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে মিশর। আরেক কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে নাইজেরিয়া। তারা খেলবে মরক্কোর বিপক্ষে।
আইভরি কোস্টের বিপক্ষে চতুর্থ মিনিটের মধ্যেই ওমর মারমুশ গোল করে এগিয়ে নেন মিশরকে। আহমেদ আবুল-ফেতোহে নিজেদের জালে বল পাঠালে ম্যাচে ফেরে আইভরিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহ মিশরের তৃতীয় গোলটি করেন। গুয়েলা দুয়ে ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি আইভরি কোস্ট।
৩৩ বর্ষী সালাহ আফকন ফাইনালে দুবার খেললেও শিরোপা অধরা থেকে গেছে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকান পদক গলায় ঝুলাতে পারেননি। সেই অপ্রাপ্তি ঘোচাতে আর দুটি ম্যাচ জিততে হবে সালাহদের। তাহলে রেকর্ড চ্যাম্পিয়নদের নামের পাশে যুক্ত হবে ১৮তম ট্রফি।



