মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসির, পিছু হটার নির্দেশ – DesheBideshe

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসির, পিছু হটার নির্দেশ – DesheBideshe

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসির, পিছু হটার নির্দেশ – DesheBideshe

মানামা, ৬ মার্চ – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে যে বাহরাইনে মার্কিন নৌসম্পদ এবং সামরিক সদর দপ্তরে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পিছু হটতে বাধ্য হয়েছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতিসাধন করেছে। এক ঘটনায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত হানার ফলে ১৬০ জন মার্কিন সেনা হতাহত হওয়ার দাবি করা হয়েছে।

এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। আইআরজিসি তাদের অপারেশন ট্রু প্রমিজ ৪ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হওয়ার তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি আরও জানায় যে চাবাহার উপকূল থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রভাব কমানোর লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এম ম/ ৬ মার্চ ২০২৬



Scroll to Top