মাঠেই প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের

মাঠেই প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের

ভারতের বেঙ্গালুরুতে ক্রিকেট ম্যাচ খেলতে নেমেই প্রাণ হারালেন সাবেক পেসার এসএল অক্ষয়। স্থানীয় তৃতীয় বিভাগের একটি ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।

মাঠেই প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের

রবিবার (২৪ মে) কেআর পুরম এলাকার একটি মাঠে ম্যাচে ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন অক্ষয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি আচমকা বুকে ব্যথা অনুভব করে মাঠেই লুটিয়ে পড়েন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সতীর্থরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে কর্নাটকের ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া।

কর্নাটক রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন অক্ষয়। তিনি কয়েকটি লিস্ট-এ ও টি-টোয়েন্টি ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘদিন স্থানীয় ক্রিকেটে খেলার সুবাদে সহখেলোয়াড় ও ক্রিকেটাঙ্গনে একজন ভদ্র, শান্ত ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অক্ষয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ। ক্রিকেটারটির পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে জুম বাংলা নিউজ থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পটি আলতো চাপুন।


গুগলে জুম বাংলা নিউজ অনুসরণ করুন

Scroll to Top